শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

এবার পুলিশের ১৩৬ ইন্সপেক্টরকে বদলি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
এবার পুলিশের ১৩৬ ইন্সপেক্টরকে বদলি

বাংলাদেশ পুলিশে পরিদর্শক পদমর্যাদার মোট ১৩৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। দুটি স্বতন্ত্র প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করেছে পুলিশ কর্তৃপক্ষ।

বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ৭৩ জনকে ও অন্য একটি প্রজ্ঞাপনে ৬৩ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD