শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩১ ইউনিট

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
শাহজালাল বিমানবন্দরের আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অংশগ্রহণ করে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।

তিনি জানান, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সেখানে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। এছাড়া, আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আরও ৫টি ইউনিট রওনা দিয়েছে। তবে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ ও বিমানবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাহলা বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও ফায়ার সার্ভিসের কাছে এসে পৌছায়নি।

আইএসপিআর-এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।

অন্যদিকে, শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী কাজ করছে।

এদিকে, বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD