শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ক্ষমতায় এলে শহীদদের স্বপ্ন পূরণের অঙ্গীকার রিজভীর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার দল যদি ক্ষমতায় আসে, তাহলে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবে। তিনি আজ (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

রিজভী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামী ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অংশ নেবেন বলে তিনি উল্লেখ করেন। কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।

রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ভোট, নির্বাচন বা ক্ষমতা দখলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।

বিএনপির এই নেতা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “বাংলাদেশের সরকার জনগণকে স্থিতিশীল থাকতে দিতে চায় না।” তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে।”

রিজভী আরও বলেন, “হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে।” তিনি মনে করেন, সরকারের উচিত ছিল এসব অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা এবং সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে।

এ সময় তিনি মুরাদনগরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD