অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করে বলেছেন, ইসলামের ইতিহাস সমুন্নত রাখতে মাদ্রাসায় নারী শিক্ষা সম্প্রসারণের ওপর জোর দেওয়া দরকার। শিক্ষা ক্ষেত্রে নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিন নিবরাস ফাউন্ডেশনের আয়োজনে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র-ছাত্রীকে পুরষ্কৃত করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী মাদরাসা শিক্ষা বিস্তৃত করার যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে। এসময় মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আশাব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশ ও দেশের মানুষ একটি ভালো সরকার পেতে যাচ্ছে।
এমএ





