রাজধানীতে আজ (১০ নভেম্বর) বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় অফিসে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বসবেন কূটনীতিকরা।
সন্ধ্যা ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনসিপির কর্মসূচি
সকাল ১১টা ৩০ মিনিটে বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এমএ





