শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ ইন্টার মায়ামি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

অল-স্টার ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় মেজর লিগ সকার (এমএলএস)-এর নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে তারা খেলতে পারবেন না ইন্টার মায়ামির ঘরের মাঠে এফসি সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।

কী ঘটেছিল?

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয় এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্স-এর মধ্যে অল-স্টার ম্যাচ। প্রাথমিক স্কোয়াডে থাকা সত্ত্বেও অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এমএলএসের নিয়ম অনুসারে পরবর্তী একটি লিগ ম্যাচে নিষিদ্ধ করা হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে—যদি না তিনি ইনজুরিতে থাকেন। এই নিয়মেই শাস্তির মুখে পড়েছেন মেসি ও আলবা।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ইন্টার মায়ামির মালিক জর্জ মাস। তিনি বলেন, “তারা (মেসি ও আলবা) এই সিদ্ধান্ত বুঝতে পারছে না। এটা খুব কঠোর। মেসি বেশ আপসেট, ক্লাবের সবারই একই অনুভূতি। আমরা মনে করি, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং বিশ্বের বিপরীতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।”

জানা গেছে, ক্লাব বিশ্বকাপ শেষে টানা সাত ম্যাচ খেলেছেন মেসি ও আলবা। ক্লাবের পক্ষ থেকেই অল-স্টার ম্যাচে তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জর্জ মাস আরও বলেন, “মেসি ও আলবা ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু একটি প্রদর্শনী ম্যাচ না খেলায় মূল লিগের ম্যাচে নিষেধাজ্ঞা—এটা কেউই মেনে নিতে পারছে না।”

এ বিষয়ে এমএলএসের কমিশনার ডন গারবার বলেন, “আমি জানি মেসি এই লিগকে কতটা ভালোবাসে এবং তার অবদান অতুলনীয়। ইন্টার মায়ামির প্রতি তার প্রতিশ্রুতিও আমি সম্মান করি। তবে অল-স্টার ম্যাচের বিষয়ে আমাদের একটি দীর্ঘদিনের নিয়ম রয়েছে। কঠিন হলেও তা বাস্তবায়ন করতে হয়েছে।”

অল-স্টার ম্যাচের ৪৮ ঘণ্টারও কম ব্যবধানে এমএলএসের ছয়টি ম্যাচ আয়োজন করায় প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির মালিক। তিনি বলেন, “এটা ঠিক নয়। খেলোয়াড়দের জন্য এটি একেবারেই ন্যায্য নয়।”

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD