শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বিজয়নগরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টার দিকে বিজয়নগরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ত্রণে সেখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পৌঁছে কাজ করছে। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আত্-ত্বরীক টাওয়ারের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে কোনো মানুষ ছিল না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসে। ভবনটিতে লোকজন ছিল না।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD