শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।

তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে তেলের জন্য প্রায় তিন কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালক মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। তিনি প্রশ্ন তোলেন—যদি কোনো সংকট না থাকে, তবে এই দীর্ঘ লাইন কেন এবং তেলের দামই বা কেন বাড়ানো হচ্ছে?

জ্বালানি সাশ্রয়ে সরকারের সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের সিদ্ধান্ত ‘অদূরদর্শী’। তার মতে, সাধারণ মানুষ মূলত সন্ধ্যার পর কেনাকাটা করতে বের হয়। পাশাপাশি অফিস-আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

সংসদের মাধ্যমে সরকারের কাছে সরাসরি জবাব দাবি করে তিনি জানতে চান, বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুদ কত দিনের, পাম্পগুলোতে কেন পর্যাপ্ত সরবরাহ নেই এবং তেলের মজুতদারির সঙ্গে কারা জড়িত—তা স্পষ্ট করতে হবে।

রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকারদলীয় সংসদ সদস্যদের হইচইয়ের একপর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, তার বক্তব্য চলাকালে সরকারদলীয় সদস্যদের ‘অঙ্গভঙ্গি’র প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা। তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ ধরনের আচরণের নিন্দা জানান।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD