শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য: ‘আমরাই সর্বনাশ ডেকে এনেছি’

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সিলেট সীমান্তের উজানে ভারতের বরাক নদীতে নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, “আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। এই টিপাইমুখ বাঁধ বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত চালু করার সুযোগ পেয়েছিল।”

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের এক সম্পূরক প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্পিকার এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

অধিবেশনে সংসদ সদস্য এম এ মালিক কালবৈশাখী ও পাহাড়ি ঢলে সিলেটের মানুষের সীমাহীন দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, “বরাক নদীর উজানে ভারতের টিপাইমুখ বাঁধের কারণে বর্ষায় যেমন অকাল বন্যা হয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এই বাঁধের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় ও পানিশূন্যতা রোধে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী?”

জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, “টিপাইমুখ বাঁধের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধানে দ্রুতই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। ভবিষ্যতে এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে বলেন: “এই টিপাইমুখ বাঁধ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু কঠিন সত্য হচ্ছে, এটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত কার্যকর করার সুযোগ পেয়েছিল। আজ আমরা সেই ভুলেরই চরম মূল্য দিচ্ছি।”

উল্লেখ্য, সিলেট সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার উজানে নির্মিত এই বাঁধটি নিয়ে দীর্ঘকাল ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। স্পিকারের এই মন্তব্যে সংসদ অধিবেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD