ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সাম্প্রতিক বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে দেশটির মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিনের দ্বন্দ্ব একক কোনো বৈঠকে সমাধান হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত ছিল না।
তিনি আরও বলেন, “শুরু থেকেই একটি বৈঠকে চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের ছিল না, এবং শুধু আমরা নই—অন্যরাও এমনটা আশা করেনি। তবে পাকিস্তানসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কয়েক দফা সংলাপ অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চললেও সাম্প্রতিক বৈঠকেও কোনো সমঝোতা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৈঠক শেষে যা বললেন ইরানের প্রতিনিধিদল





