শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

গুজব ও অপতথ্য রোধে সরকারের হটলাইন চালু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
গুজব ও অপতথ্য রোধে সরকারের হটলাইন চালু

ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক কিংবা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়া গুজব ও ভুয়া তথ্য মোকাবিলায় বিশেষ হটলাইন সেবা চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই নতুন উদ্যোগের কথা জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানানো হয়, দেশে যেকোনো ধরনের অপপ্রচার, ‘মিসইনফরমেশন’ কিংবা ‘ডিসইনফরমেশন’ সংক্রান্ত অভিযোগ এখন থেকে সরাসরি একটি নির্দিষ্ট নম্বরে জানানো যাবে। অভিযোগ গ্রহণের জন্য নির্ধারিত হটলাইন নম্বরটি হলো: ০১৩০৮৩৩২৫৯২।

টেলিফোন কলের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অভিযোগ জানানোরও সুযোগ রাখা হয়েছে। ভুক্তভোগী বা সচেতন নাগরিকরা notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করে তাদের অভিযোগ নথিবদ্ধ করতে পারবেন।

একই সঙ্গে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাইবার অপরাধ মোকাবিলায় সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে একটি ‘কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপতৎপরতা বন্ধে এই হটলাইন ও বিশেষ কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে দ্রুততম সময়ে গুজব শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD