ট্রাম্পের অভিযোগ: চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

thamb.jpg
মো: আল মামুন আর্ন্তজাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে শি জিনপিংয়ের সঙ্গে পুতিন ও কিমের উপস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্প এই অভিযোগ করেন। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, “আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন, তখন ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই।”

এই সামরিক প্যারেডের মাধ্যমে চীন তাদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে, স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে যে তারা যে কোনো দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে সক্ষম। উল্লেখ্য, এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নেননি এবং এই ইস্যু থেকে দূরত্ব বজায় রেখেছেন।

Leave a Reply

scroll to top