শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

ছেলেকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন অপু-শাকিব, ভর্তি করাবেন স্কুলে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, ছেলে জয়ের জন্য সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি চলছে।

অপু জানান, এই সিদ্ধান্ত সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে এবং খুব শিগগিরই জয়কে নিয়ে সিঙ্গাপুরে পাড়ি দেবেন তারা। সেখানে কিছুদিন থাকবেন বলে জানান তিনি। তবে সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন কি না, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি অপু।

গত এপ্রিল মাসে অপু বিশ্বাস ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে আসেন, যা থেকে স্পষ্ট যে প্রস্তুতিগুলো ইতোমধ্যে শুরু হয়েছে। অপু বিশ্বাসের মতে, বিদেশে পড়ালেখা করানো নিয়ে তাঁর এবং শাকিব খানের মধ্যে আলোচনা হয়েছে, তবে বিষয়টি বেশি আলোচনা না করাই পছন্দ করেন তিনি।

ছেলেকে দেশের বাইরে পাঠানোর এই সিদ্ধান্ত বিশেষভাবে নজর কাড়ছে। এর আগে দেশে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি থাকলেও নানা পারিবারিক ও ব্যক্তিগত কারণে ছেলেকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD