শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

‘সেকেন্ড রিপাবলিকের’ ইশতেহারে ২৪ দফায় যা আছে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে ২৪ দফা প্রতিশ্রুতি দিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, “ঐতিহাসিক একদফা কোনো ব্যক্তি, সংগঠন কিংবা দলের পক্ষ থেকে নয়—তা এসেছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। এই অভ্যুত্থানের প্রকৃত ঘোষক হলেন ছাত্র-জনতা এবং শহিদ ভাইবোনেরা।”

ইশতেহারের মূল দিকনির্দেশনা:

১. নতুন সংবিধান প্রণয়ন ও দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও দায়ীদের বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন গঠন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা
৮. স্বাধীন গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
১০. জাতিগঠনে আধুনিক ও মানবিক শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. কল্যাণমুখী, বহুকেন্দ্রিক অর্থনীতি
১৫. তরুণ প্রজন্ম ও কর্মসংস্থানের অগ্রাধিকার
১৬. রপ্তানিমুখী বাণিজ্য ও টেকসই শিল্পায়ন
১৭. পরিবেশবান্ধব কৃষি ও খাদ্য নিরাপত্তা
১৮. শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠা
১৯. জাতীয় সম্পদের স্বচ্ছ ব্যবস্থাপনা
২০. পরিকল্পিত নগরায়ণ, পরিবহন ও আবাসন
২১. জলবায়ু সহনশীলতা, নদী ও সমুদ্র সুরক্ষা
২২. প্রবাসীদের অধিকার ও মর্যাদা
২৩. স্বার্থরক্ষামূলক পররাষ্ট্রনীতি
২৪. আধুনিক জাতীয় প্রতিরক্ষা কৌশল

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD