রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার পরপরই এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমান আহতদের জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও দলের স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহযোগিতার নির্দেশ দেন।
বিএনপির মিডিয়া সেল এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে এবং এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। দলের পক্ষ থেকে তারা দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি ছিল এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খান জানান, গুরুতর আহত চারজনকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে দ্রুত সিএমএইচে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজেই ঘটনাস্থলের দিকে রওনা দিই। উদ্ধার কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয়।”
সরকার ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনাস্থল ঘিরে





