শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

শহীদদের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানকে স্বীকৃতি প্রদান এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

ঘোষিত কর্মসূচি:

১. ১৬ জুলাই (মঙ্গলবার):
ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ সব শহীদদের স্মরণে চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।

২. ১৬ জুলাই:
চট্টগ্রাম ও রংপুর ছাড়া দেশের অন্যান্য জেলা ও মহানগরে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

৩. ১৭ জুলাই (বুধবার):
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালিত হবে।

৪. ১৮ জুলাই (শুক্রবার):
বাদ আসর দেশের সব উপজেলা ও পৌর ইউনিটে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

ছাত্রদল বলছে, গণআন্দোলনের স্মৃতি রক্ষার পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের দমন-পীড়ন, জবাবদিহিহীনতা ও দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD