শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা চাইলেন উপাচার্য

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আজ রোববার (২৯ জুন) উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য এই সহযোগিতা চান।

এসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনরূপ শৈথিল্য প্রদর্শন বরদাস্ত করা হবে না।

বৈঠকে অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ বিভিন্ন আবাসিক এলাকার কল্যাণ সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা সমন্বয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, কারও বিরুদ্ধে ক্যাম্পাসে নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে অথবা নাশকতামূলক কর্মকান্ডে জড়িতদের কোনরূপ আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD