শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

‘ভিসিকে কেন নামাইলি?’- বলে কুয়েটের চার শিক্ষার্থীর উপর হামলা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
'ভিসিকে কেন নামাইলি?'- বলে কুয়েটের চার শিক্ষার্থীর উপর হামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া চার শিক্ষার্থীকে শনিবার (২৬ এপ্রিল) রাতে মারধর করা হয়েছে। আহত শিক্ষার্থীরা বর্তমানে কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন।

আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী রাহাতুল ইসলাম জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে তারা চারজন ক্যাম্পাসের বাইরে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড এলাকায় খাবার খেতে গিয়েছিলেন। এ সময় ১০-১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ‘উপাচার্যকে কেন নামিয়েছিস’ বলে অভিযোগ তুলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত সরে যায়।

ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাটি জানার পর হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD