শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

খুবির কেন্দ্রীয় মাঠে হবে এবারের ঈদের জামায়াত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
খুবির কেন্দ্রীয় মাঠে হবে এবারের ঈদের জামায়াত

প্রথমবরের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদ-উল ফিতরের জামায়াত আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে লক্ষ্যে মাঠকে জামায়াত উপযোগী করে তুলতে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশেষ করে মাঠকে পরিষ্কার করে মাঠের মধ্যে সারি সারি বাঁশ পুতে সামিয়ানা টানানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া ইতোমধ্যে মাঠের মধ্যে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে টানানো হয়েছে ‘ঈদ মুবারক’ সম্বলিত ব্যানার। পাশাপাশি ঈদের জামায়াত আয়োজনের বিষয়টি খুলনাবাসীকে জানাতে বিভিন্ন প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ ২৩ মার্চ (রবিবার) সকালে সরেজমিনে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।এ সময় তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে ঈদ জামায়াত আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মাঠের কাজ শেষ করতে নির্দেশনা দেন ,এবং প্রথমবারের মতো উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত হবে ঈদ জামাত।এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে অংশ নিতে আমন্ত্রণ জানান।

মাঠ পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, প্রশাসন শাখা প্রধান আবদুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, উপাচার্যের সচিব মো. মিজানুর রহমান খান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুুস ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ঈদের জামায়াত কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয়। এবারই প্রথম ব্যাপক সংখ্যক লোকদের ঈদের জামায়াতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে ঈদ জামায়াত আয়োজন করা হচ্ছে। এ বছর ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD