শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ধর্মীয় পরিচয় নিয়ে যা বললেন জন আব্রাহাম

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ভারতে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে প্রায়ই তরজা চলতে থাকে। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনিও এ দেশে সংখ্যালঘু।জনের বাবা সিরিয়ার খ্রিস্টান, মা জরথ্রুস্টপন্থি বা অগ্নি উপাসক পার্সি। ভারতে সংখ্যালঘুরা নিরাপদে নেই, তা মানতে নারাজ অভিনেতা। বরং তার বক্তব্য— ভারতেই তিনি সবচেয়ে নিরাপদ বোধ করেন।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জন বলেছেন, আমি একজন অভিনেতা। তাই লোকে হয়তো বলবে— অভিনেতা বলেই আমি নিরাপদ বোধ করি। অভিনয় ছাড়াও অন্য কারণও থাকে, যার জন্য মানুষ পছন্দ বা অপছন্দ করে। আমি তো সংখ্যালঘু। কিন্তু আমি অন্য কোথাও এর চেয়ে নিরাপদ বোধ করিনি।

নিজের ধর্ম নিয়ে জন বলেন, আমি আমার দেশকে ভালোবাসি। আমি এখানে নিরাপদ বোধ করি। সংখ্যালঘুরা যে এখানে নিরাপদ, তার জীবন্ত উদাহরণ আমি। সম্ভবত আমি যে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ, তাদের সঙ্গে কারও কোনো সমস্যা নেই। পার্সিদের সঙ্গে আর কাদেরই বা সমস্যা হবে। অভিনেতা জানিয়েছেন, কোথাও গেলেই নিজের সঙ্গে ভারতের জাতীয় পতাকা রাখতে ইচ্ছে করে তার। তিনি বলেন, আমি ভারতীয় বলে গর্ববোধ করি। আমার চেয়ে ভারতীয় বোধহয় আর কেউ নেই।

জনকে আগামী দিনে দেখা যাবে ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমায়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ সিনেমা। পাকিস্তানের এক পুরুষের মধুচক্রের ফাঁদে পড়েছিলেন উজমা আহমেদ নামে এক ভারতীয় নারী। ২০১৭ সালে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। উজমাকে ফিরিয়ে এনেছিলেন কূটনীতিবিদ জেপি সিং। সেই চরিত্রেই দেখা যাবে জনকে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD