শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

অনলাইন পোর্টালের নিবন্ধন প্রাপ্তি সহজ করতে চালু হচ্ছে অনলাইন সেবা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

তথ্য অধিদফতর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন-সনদ প্রাপ্তি সহজতর করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।

বুধবার (২৯শে জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবাসহজীকরণ পদ্ধতি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রধান তথ্য অফিসার বলেন, তথ্য অধিদফতর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন-সনদ প্রাপ্তি সহজতর করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। অনলাইন-নির্ভর এই সেবা চালু হলে সেবাগ্রহীতার সময় ও ব্যয় সাশ্রয় হবে।

সেবাসহজীকরণকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবা সহজ করতে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য অধিদফতরের রিলিজকৃত তথ্যবিবরণী, ফটো, ফিচার, সংবাদ গতিধারা, নিউজব্রিফসহ অন্যান্য বেশ কয়েকটি সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এর ফলে গণমাধ্যমকর্মীসহ অন্য সেবাগ্রহীতাগণ দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ পাচ্ছেন।

বিদ্যমান সরকারি নির্দেশনা মেনেও সরকারি সেবা সহজ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলে সেবা গ্রহণের পর্যায়সমূহ কমিয়ে আনা সম্ভব। তিনি তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর অন্যান্য সেবা সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী। কর্মশালায় তথ্য অধিদফতরের সেবাসহজীকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। কর্মশালায় তথ্য অধিদফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD