শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিট থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল সেবা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই শুরু হয় সমস্যা। পরের ট্রেনটি ছিল ১টা ২৫ মিনিটে। কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও আসেনি।

এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিলো। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকবার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নেয়া হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে মেট্রোরেল সেবা বিঘ্নিত হওয়ায় প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে স্টেশনগুলোতে। অপেক্ষা করছেন হাজারো যাত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক থেমে থাকা ট্রেনসহ স্টেশনের একটি ছবি পোস্ট করে আরিফুজ্জামান শান্ত নামের একজন লিখেছেন, ‘ফার্মগেট প্লাটফর্মে ট্রেন ৩০ মিনিট ধরে বসে আছে। সমস্যা কি? একই স্টেশন থেকে বের হতে চাইলে বললো ১০০ টাকা চার্জ করবে!”

ওমর ফাহিম নামের আরও একজন লিখেছেন, ‘ মতিঝিল থেকে সচিবালয় এসে ট্রেন নষ্ট হয়ে গিয়েছে। যাত্রীদের নামিয়ে দেওয়া হল।’

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD