সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

Untitled-1-405204df8420edac200c53d1134666a8.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজই আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ওই মামলায় শহীদ খানসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক আমলা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

scroll to top