শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

মতিঝিলে হামলা নিয়ে দুই উপদেষ্টার পোস্ট

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

রাজধানীর মতিঝিলে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম বুধবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওই হামলার কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।’

আর উপদেষ্টা মাহফুজ আলম রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর ওই হামলা হয়। এতে অন্তত নয়জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD