পুরো দ্বীপ কিনেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ

sa_92.1754208285.jpg
মো: আল মামুন বিনোদন ডেস্ক

বলিউডের নায়িকাদের বিলাসিতার তালিকায় এক অনন্য রেকর্ড যোগ হলো শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। ২০১২ সালে তিনি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে চার একরের একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন, যার মূল্য ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকা।

দ্বীপটিতে বিলাসবহুল ভিলা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে তা ব্যক্তিগত ব্যবহার হবে না কি পর্যটকদের জন্য ‘আইল্যান্ড রিসোর্ট’ হিসেবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি।

জ্যাকুলিনের ব্যক্তিগত জীবনে পার্টি বা বলিউড তারকাদের আগমনের বিষয়েও বিস্তারিত কিছু প্রকাশ পায়নি।

২০০৯ সালে ‘আলাদিন’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করা জ্যাকুলিন ফার্নান্দেজ ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ ও ‘রেস ২’ এর মতো জনপ্রিয় সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’ ছবিতে, যা বক্স অফিসে সফল।

তবে পর্দার বাইরে তার ঝামেলাও কম নয়; ২০০ কোটি রুপির একটি প্রতারণা মামলায় জড়িয়ে একাধিকবার জেরার মুখোমুখি হয়েছেন।

Leave a Reply

scroll to top