শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

নুরের ওপর হামলার বিষয়ে জুলকারনাইন সায়েরের পোস্ট

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “২০১৮ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন সুপরিচিত মুখ নুরুল হক নুর। ২০১৮ থেকে আজ পর্যন্ত কমপক্ষে ১৪ বার সরাসরি হামলার শিকার হয়েছেন তিনি। কেবল শারীরিকভাবেই নয়, বিভিন্ন মহল থেকে তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা এমনকি দেশীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবেও ট্যাগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও লেখেন, “এতকিছুর পরও নুর কখনোই দমে যাননি, বরং প্রতিবার আঘাতের পর আরও সাহসী ভূমিকায় ফিরে এসেছেন। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না। যারা আজ নুরের ওপর এই নোংরা হামলার ধৃষ্টতা দেখালেন, তাদের প্রতি একরাশ ঘৃণা।”

নুরের ওপর হামলার বিষয়ে জুলকারনাইন সায়েরের পোস্টের পর আরও জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন নুরুল হক নুর। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়।

রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, ডাক্তাররা বলেছেন, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD