শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

নির্মাতা রায়হান রাফী নিয়ে আসলেন ‘ব্ল্যাক মানি’

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট নিয়ে বানানো রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ এসেছে বঙ্গতে।সিরিজটি দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে।চার পর্বের এই সিরিজে উঠে এসেছে হোটেল ঝিলিকের এক রাতের গল্প।

সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এই সিরিজ দিয়ে প্রায় ছয় বছর পর রাফীর পরিচালনায় দেখা গেছে পূজাকে।

আরেকটি প্রধান চরিত্র গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রুবেল।

নতুন কাজ প্রসঙ্গে রাফী বলেন, “‘ব্ল্যাক মানি’ সিরিজটি দিয়ে বঙ্গর সাথে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। বঙ্গর সাথে এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।”
সিরিজ নিয়ে রাফি বলেন, “আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে।“

রাফীর ভাষ্য, তিনি সবসময় নিরীক্ষা করতে পছন্দ করেন।“এই সিরিজটিও তেমন। প্রত্যেক অভিনয়শিল্পী তাদের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। দর্শকের পছন্দ হবে সেই আশা রাখা যায়।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD