শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

নির্বাচন নিয়ে শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের : ফারুক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করার দায়িত্ব সরকারের। সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বৈষম্য মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে ‘বিকশিত ফাউন্ডেশন বাংলাদেশ’।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করবো এই সরকারের ওপর, যাতে আগামীকাল ডাকসু নির্বাচন ব্যাহত না হয়। আগামীকাল ছাত্রদল অগ্নিপরীক্ষার সম্মুখীন হচ্ছে।” জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, “একদিকে মসজিদে নির্বাচনী প্রচার করছেন, অন্যদিকে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছেন। কারণ আপনারা এখনো শঙ্কামুক্ত হতে পারেননি।” তিনি অভিযোগ করেন, “জুলাই-আগস্ট বিপ্লবকে কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতায় বসে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।”

সরকারের উদ্দেশে ফারুক বলেন, “নির্বাচন নিয়ে শঙ্কা কারা তৈরি করছে, আপনারা তা ধরছেন না কেন? আপনার আশেপাশেই তো এরা আছে। কারা মিছিল করে, কারা মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চাইছে—সেটা জানেন না? আপনি কারো ব্যক্তিগত লোক নন, আপনি রক্তে রঞ্জিত ইন্টেরিম গভর্নমেন্ট।” প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, “এতদিন আওয়ামী লীগ-যুবলীগ খেলেছে। এখন জনগণের খেলা শুরু হয়ে গেছে। এই খেলা আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন নিয়ে শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের।” শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি একটি ওয়ার্ডের মেম্বার নির্বাচনের পর্যন্ত দখল করেছেন। কিন্তু বাংলাদেশের জনগণের ইমানের জোর অনেক বেশি। আপনার কোনো ষড়যন্ত্র সফল হবে না।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD