শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

নতুন ওয়েব ফিল্মে মেহজাবীন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এবার মেহজাবীনের সঙ্গে ওয়েব ফিল্মে অভিনয় করছেন ফররুখ আহমেদ রেহান। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে প্রথমবার মেহজাবীনের সঙ্গে কাজ করছেন রেহান। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসবে ‘নীল সুখ’। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল সুখ কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।

ওয়েব সিনেমাটি নিয়ে মেহজাবীন বলেন, আমি কাজ কম করছি। তবে মনের মতো কিছু হলে অবশ্যই সেটা মন দিয়ে করি। ভিকি জাহেদ ভাইয়ার এ কাজটিও তেমন। এটা নিখাদ ভালোবাসার গল্প। তবে টুইস্ট আছে। এ ছবিতে অর্পা ও মারুফ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও রেহান। প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তারা।

রেহান বলেন, ‘ভীষণ উচ্ছ্বাস আর আনন্দের মাঝে আছি। কারণ এবারই প্রথম কোনো ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ পেলাম, প্রিয় অভিনেত্রী মেহজাবীন আপুর সঙ্গে। ভিকি জাহেদ ভাইকে ধন্যবাদ, কারণ তিনি আমাকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। আর এখন গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে। অধীর অপেক্ষায় আছি নীল সুখের প্রচারের।’ ‘নীল সুখ’ ভালোবাসা দিবসে ‘বিঞ্জ’-এ প্রচার হবে।

 

এই সময়ে ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন মেহজাবীন। প্রেক্ষাগৃহের পর ছবিটি চরকিতে মুক্তি পেয়েছে।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD