চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এবং তার ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী রাজিদা আক্তার (৩৫)। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বাদীর ওপর এসিড নিক্ষেপ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার বিস্তারিত তদন্তে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এখনও ডিপজল বা তার পক্ষে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।





