জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে চারটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তারা পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
বর্জনের ঘোষণা দেওয়া প্যানেলগুলো হলো— সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্টের একাংশ। এ দাবিতে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও একাত্মতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সম্প্রীতির ঐক্য প্যানেলের জিএস প্রার্থী শরণ এহসান বলেন, “আমরা অনিয়মের নির্বাচন বয়কট করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচন চাই। এজন্য নতুন নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণা করতে হবে।”এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলও অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরে বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।





