শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বাংলাদেশ যুব হকি দল নাম লিখিয়েছে আগামী বছর ভারতে হতে যাওয়া যুব হকি বিশ্বকাপে। ওমানের মাসকটে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। প্রথমবার জায়গা নিশ্চিত করেছে জুনিয়র হকি বিশ্বকাপে। হকির সব প্রতিযোগিতা মিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল যুব এশিয়া কাপের। ওমানের এই টুর্নামেন্ট থেকে সেরা ছয়টি দল জায়গা পাবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের পাঁচ অথবা ছয়ে থাকা নিশ্চিত হলো।

এর আগে স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে বড় ব্যবধানে হারে হকির অন্যতম ফেবারিট পাকিস্তানের কাছে। গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-২ স্কোরলাইন নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ওই ম্যাচে ড্র করায় শেষ ম্যাচটি জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনাল নির্ধারণীতে পরিণত হয়।

মঙ্গলবার প্রথম কোয়ার্টারেই দুই গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ও থাইল্যান্ড আরেকটি করে গোল করে। ৩-১ স্কোরলাইন নিয়ে মধ্য বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো তিন গোল করে জয়ের পথে আরও এগিয়ে যায় তারা। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল করে। থাইল্যান্ড চতুর্থ কোয়ার্টারে আরেকটি গোল করে কেবল হারের ব্যবধান কমিয়েছে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশ চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD