আরশ খান আইসিইউতে? অভিনেতা নিজেই জানালেন সত্যি অবস্থা

মো: আল মামুন বিনোদন প্রতিবেদক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ফেসবুকে ধূমপান সম্পর্কিত সতর্কবার্তা দেওয়ার পর আইসিইউতে ভর্তি হয়ে গেছেন, এমন গুজব ছড়িয়ে পড়ে। ভক্তদের অপ্রয়োজনীয় শঙ্কা থেকে মুক্ত করতে অভিনেতা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন।

আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যে গুজব ছড়াচ্ছেন, তা বন্ধ করুন।” “আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।” আগের পোস্টের তথ্য নিয়ে সংবাদ প্রকাশের আগে তার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

স্কুল জীবনে ধূমপান শুরু করেছিলেন, ১৯ বছর ধরে সিগারেটের অভ্যাস ছিল। ফুসফুসে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে; ধূমপান ছাড়লেও ফুসফুস পুরোপুরি সুস্থ হতে ৯ মাসের বেশি সময় লাগে। ভেপ ব্যবহারও ক্ষতি সৃষ্টি করে, যা চিকিৎসা বা ওষুধ দিয়ে পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। সিগারেট বা ভেপকে ‘প্রেমিকা’ হিসেবে উল্লেখ করে, ছাড়ার পর পুনরায় ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন। ভক্তদের মধ্যে শঙ্কা দূর করতে আরশ খান শেষ পর্যন্ত জানিয়েছেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

Leave a Reply

scroll to top