শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

অভিনয় ছেড়ে দিয়ে ‘ইসলামের ছায়াতলে’ তামিম মৃধা!

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ইউটিউবার এবং গায়ক হিসেবে তামিম মৃধা বেশ পরিচিত। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। বর্তমানে ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন তামিম- এমন খবর ছড়িয়ে পড়ে। কিছু গণমাধ্যমেও বিষয়টি নিয়ে খবর প্রচার হয়েছে। তবে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন এই অভিনেতা।

তামিম মৃধা বলেন, ‘আমি কোথাও বলিনি অভিনয় ছাড়ব বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করব না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন।’

ধর্ম বা অভিনয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানের অনুরোধও জানান তামিম মৃধা। তার কথায়, ‘এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। তাই আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়।’

প্রসঙ্গত, এর আগে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি, আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD