শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

১৫ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
১৫ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৫ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছুটি চলকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে বলে জানা গেছে।

গত মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১৫ দিন বন্ধ থাকবে। এছাড়া অফিসসমূহ ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত ১২ দিন বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জামাদির সুইচ বন্ধ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ছুটিকালীন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য স্ব স্ব বিভাগ ও দফতর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে হল প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমযান ও ঈদ-উল-ফিতরের ছুটি উপলক্ষে আগামী ২২ মার্চ (শনিবার) থেকে ৪ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল সকাল ৯টা থেকে আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।

শিক্ষার্থীদের হল ত্যাগ করার পূর্বে কক্ষের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ করে এবং দরজা জানালা বন্ধ করে হল ত্যাগের জন্য নির্দেশনা দিয়েছে হল প্রশাসন।

অন্যদিকে, ঈদের ছুটি শেষে আগামী ৬-৮ এপ্রিলের অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে চলমান সকল বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঈদ-উল-ফিতর এর ছুটি শেষে আগামী ৬-৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে চলমান সব বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে। আগামী ৯ এপ্রিল থেকে যথারীতি পরীক্ষা চলবে। স্থগিতকৃত পরীক্ষা সমূহের পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD