শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

দেশে ফেরা হচ্ছে না সাকিবের?

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে পোষণ করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নানা আলোচনা পর্যালোচনার পর নিজের শেষ টেস্ট খেলতে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন টাইগারদের পোস্টার বয়। তবে মাঝপথেই থামতে হলো তাকে। নিরাপত্তার স্বার্থে সাবেক অধিনায়ককে দেশে ফিরতে না করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে দুবাইয়ে এসে যাত্রাবিরতি দেন সাকিব। সেখান থেকে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু সেখানেই থামতে হয়েছে তাকে। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে তার ঢাকায় আগমন আপাতত বন্ধ রাখা হয়। জানানো হয়েছিল, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে পা রাখবেন সাকিব।

জানা গেছে এরই মধ্যে সাকিবের সাথে দেখা করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিপিএল ড্রাফটের পর আইসিসির বৈঠকে অংশ নিতে দুবাইয়ে গিয়েছিলেন ফারুক। সেখানেই সাকিবের দেশে আসা প্রসঙ্গে হয়েছে বৈঠকও। সাকিব কি আদও দেশের মাটিতে পা রাখতে পারবেন? নাকি কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের সাদা পোশাকে শেষ ম্যাচ?

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD