খালেদা জিয়ার জানাজাকে ঘীরে আইএসপিআর-এর জরুরী বার্তা

খালেদা জিয়ার জানাজাকে ঘীরে আইএসপিআর-এর জরুরী বার্তা
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আজ রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাফন প্রক্রিয়া চলাকালীন নিরাপত্তার স্বার্থে আজ সকাল ৮টা থেকে রাজধানীর কলেজ গেট (রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে ওই এলাকাগুলোতে সর্বসাধারণের পায়ে হেঁটে চলাচলের পথ উন্মুক্ত থাকবে।

আইএসপিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় এই পরিবর্তন আনা হয়েছে। নগরবাসীকে এই সময়সূচি এবং এলাকাগুলো বিবেচনায় নিয়ে বিকল্প পথে যাতায়াতের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এমএ

Leave a Reply

scroll to top