যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম ইংরেজি ছবি

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম ইংরেজি ছবি
নিজস্ব প্রতিবেদক

গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশের প্রথম ইংরেজি ছবি ‘ডট’। নির্মাতা বড়ুয়া সুনন্দা কাঁকন ছবিটি পরিচালনা করেছেন। নারী পাচারের মতো ভয়ংকর সামাজিক সমস্যাকে উপজীব্য করে সিনেমাটা নির্মিত করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে এ ছবিটি যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্যে মুক্তি দেবার প্রস্তুতি চলছে।

নির্মাতা কাঁকন নিশ্চিত করেন, আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ‘ডট’। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিনসহ ১৫টি অঙ্গরাজ্যে ছবিটি প্রদর্শিত হবে।

২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘের এই সিনেমাটিতে অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের একঝাঁক শিল্পী। বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ডট ছবিতে অভিনয় করেছেন প্রযোজক নিজেই।

আরো আছেন পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল প্রমুখ।

নদী পাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে সমালোচক বয়ানে প্রশংসা পেয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top