গাইবান্ধায় চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ৩

গাইবান্ধায় চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়াল থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন।

বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বুলবুল ইসলাম আরও বলেন, নিহত তিনজনের মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে।

তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নাম পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এমএ

Leave a Reply

scroll to top