সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য

jamat-home-mnhjpyroame4fuv-20260402200452.webp
নিজস্ব প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় সংসদ অধিবেশনে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ‘মিথ্যা’ শব্দ ব্যবহারের জেরে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয় এবং বিষয়টি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি ওঠে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রশ্নোত্তর পর্ব শেষে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নোত্তর পর্ব শেষে ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আগের দিনের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ‘অসত্য’ বলেছিলেন। এর জবাবে তিনি কটাক্ষ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী “সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারেন।” তিনি এ জন্য ব্যঙ্গাত্মকভাবে মন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময় স্পিকার বিষয়টি আগের দিনের হওয়ায় পুনরায় উত্থাপন না করার পরামর্শ দেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা বক্তব্যে বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দ ব্যবহার করে অসংসদীয় আচরণ করেছেন। তিনি দাবি জানান, শব্দটি কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হোক। তার ভাষায়, ‘অসত্য’ বলা হলে আপত্তি থাকত না, কিন্তু ‘মিথ্যা’ শব্দটি সংসদীয় ভাষার পরিপন্থী।

তিনি আরও ব্যাখ্যা করেন, আগের দিনের প্রসঙ্গে তিনি বলেছিলেন বিরোধীদলীয় নেতা একটি অসত্য তথ্য দিয়েছেন। রুল ৬২ অনুযায়ী, বিরোধীদল ওয়াকআউট করার পর একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যা আগে উত্থাপন সম্ভব ছিল না।

পরে জবাব দিতে উঠে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এখানে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই বিষয়বস্তুর একটি প্রস্তাব আগে একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, যা পরবর্তীতে ভিন্ন নামে উপস্থাপিত হয়। তিনি দাবি করেন, আগের তথ্যের ভিত্তিতেই তিনি বক্তব্য দিয়েছেন এবং এতে কোনো ভুল ছিল না।

 

Leave a Reply

scroll to top