রাজধানীবাসীর জন্য তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আগামী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ ছিল।
পূর্বাভাসে আরও জানানো হয়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এমএ





