নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এবারের নির্বাচনে গণতন্ত্রের পুণঃসূচনা হবে এবং এটি প্রমাণ করতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি কর্মশালায় এসব কথা বলেন তিনি।
এ সময় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রস্তুত বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন, নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। তবে অপতথ্য এবং এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশন কাজ করছে।
এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।
এমএ





