শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আগামী তিন মাসের মধ্যে দেশের মানুষের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (১৮ মার্চ) মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হেলথ কার্ড একটি আধুনিক ডিজিটাল ব্যবস্থা হবে। এতে একজন ব্যক্তির স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য—কোন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন থেকে শুরু করে শারীরিক অবস্থার পূর্ণ রেকর্ড—সংরক্ষিত থাকবে। ফলে দেশের যেকোনো স্থানে চিকিৎসা নিতে গেলে রোগীকে আলাদাভাবে কিছু বলতে হবে না; কার্ড দেখেই চিকিৎসক প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা বিস্তৃত করা হবে। এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড চালু এবং কৃষিঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফের কথাও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সমাজকল্যাণ খাতে কোনো তহবিল পায়নি। তবুও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ, মন্দির ও গোরস্থানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করছে এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD