শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই অগ্নকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, কার্গো ভিলেজের এই অংশটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা মালমাল মজুদ রাখা হয়।

আগুন লাগার এই নিশ্চত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছে কাজ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান গণমাধ্যমকে জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরেরর দায়িত্বরতরা কা করছে।

এ ঘটনায় বিমানবন্দরে বিমান চলাচলে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এ ঘটনা বিমান চলাচলে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। বর্তমানে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

scroll to top