দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল গাজীপুর

দেশে ফের ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার রেশ কাটতে না কাটতেই এবার কম্পন অনুভূত হলো গাজীপুরের বাইপাইলে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এই কম্পন রেকর্ড করেছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৩। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, এটি একটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা।

এর আগে, শুক্রবার সকালে সারা দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শক্তিশালী ওই কম্পনে দুই শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহতদের মধ্যে- ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। এ ছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে আহত হয়েছেন দেশের কয়েকশ মানুষ।

এমএ

Leave a Reply

scroll to top