গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ডা. মঈনুল হাসান সাদিক-এর চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে অসুস্থ ডা. সাদিকের সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালে উপস্থিত হয়ে তিনি ডা. সাদিকের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও শুভকামনা পৌঁছে দেন এবং ডা. মঈনুল হাসান সাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন।





