শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য রিটার্ন নিয়ে কঠোর নজরদারিতে এনবিআর ‘বাজেটে সিগারেটের ওপর শুল্ক-কর বাড়ানোর সম্ভাবনা নেই’ নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে কার্যকর হতে হবে: আইনমন্ত্রী মৌলভীবাজারের হাওরে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক হামের জীবাণু ফ্লোরে থাকে ৩ দিন, ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু যে ৭ লক্ষণে বুঝবেন প্রেমিকা আপনাকে সত্যিই ভালোবাসে ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের, সিরিজে এগিয়ে টাইগাররা ‘গণভোট ও জুলাই সনদ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় দানা: ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগচ্ছে ঘূর্ণিঝড় দানা। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া ভারী বর্ষণের সতর্ক বার্তায় বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৪ অক্টোবর বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অপরদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দেশের উপকূলীয় ১৪ জেলায় ২-৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেয়া ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  আজ মধ্যরাতে ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। আর এর প্রভাবেই বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD