৩৪ বছরে বিমানবাহিনীর ৩২ দুর্ঘটনা

resize-350x300x1x0image-291846-1753112775bdjournal.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুল ও কলেজের শিক্ষার্থী। আহত হয়েছেন আরও শতাধিক, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিদ্যালয় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হতাহতদের হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে ৮৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।’

বিমান বাহিনীর ইতিহাসে বড় দুর্ঘটনা

বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে প্রশিক্ষণ চলাকালে বেশ কিছু বড় দুর্ঘটনার নজির রয়েছে। পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ এবং এফ-৭ সিরিজের বিমানগুলোর দুর্ঘটনার হার তুলনামূলক বেশি। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে একদিনে ৪৪টি বিমান ধ্বংস হওয়ার ঘটনাকে এখনো সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে মনে করা হয়।

উত্তরার মাইলস্টোন কলেজে সোমবারের দুর্ঘটনাটি সেই ইতিহাসে একটি ভয়াবহ সংযোজন। এই প্রথমবারের মতো একটি যুদ্ধবিমান সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়ে এতজন শিক্ষার্থী প্রাণ হারালেন।

১৯৯১–২০২৫: উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনা সমূহ

৯ মে ২০২৪ – ইয়াক-১৩০, কর্ণফুলী মোহনায় বিধ্বস্ত; স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত

২৩ নভেম্বর ২০১৮ – এফ-৭ বিজি, টাঙ্গাইলে বিধ্বস্ত; পাইলট নিহত

১ জুলাই ২০১৮ – কে-৮ডব্লিউ, দুই পাইলট নিহত

২ জানুয়ারি ২০১৮ – এমআই-১৭, শ্রীমঙ্গলে বিধ্বস্ত

২৬ ডিসেম্বর ২০১৭ – দুটি ইয়াক-১৩০ কক্সবাজারে বিধ্বস্ত

Leave a Reply

scroll to top