মোদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

IMG_20260331_234729.jpg
নিজস্ব প্রতিবেদক নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা সমালোচনা ও অভিযোগের মুখে পড়েছেন। তবে তার বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আগে শোনা যায়নি। সম্প্রতি এ ধরনের কিছু অভিযোগ সামনে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রথমে এ বিষয়ে মন্তব্য করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি উত্তর প্রদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং ২০১৬ সালের ২৬ এপ্রিল থেকে ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ২০১৩ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন; এর আগে জনতা পার্টির সভাপতি ছিলেন।
সম্প্রতি এক পডকাস্টে বক্তব্য দিতে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার দাবি অনুযায়ী, যৌনতার বিনিময়ে কিছু নারীকে রাজনৈতিক পদে উন্নীত করা হয়েছে।
স্বামীর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন লেখক ও সাবেক সাংবাদিক মধু পূর্ণিমা কিশওয়ার, যিনি একসময় মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনিও অনুরূপ অভিযোগ উত্থাপন করেছেন বলে জানা গেছে।
তবে এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: সংবাদ প্রতিদিন

Leave a Reply

scroll to top