সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদ গঠিত হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার প্রতিষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এতে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “পিআর চাওয়ার মূল উদ্দেশ্য হলো বেশি আসন নিশ্চিত করা এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীলতা তৈরি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসতে না পারে। কম জনপ্রিয় দলগুলোর জন্যই পিআর লাভজনক।”
তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের বিধান রয়েছে। তাই জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে—পিআরের মতো বিকল্প পদ্ধতির দাবি সেখানে নেই।
জরিপের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, “জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষই জানে না পিআর কী। অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এভাবে বিভ্রান্ত করা যাবে না।”





